সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
আজ ১৪ অক্টোবর বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন ৩য় ধাপের তফসিল ঘোষনা করে।সেখানে সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার বাজার ও মোগরাপাড়া ইউনিয়ন ছাড়া বাকি ৮ টি ইউনিয়নের তফসিল ঘোষনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ২৮ই নভেম্বর ইউনিয়ন পরিষদোর নির্বাচন।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
এর পাশাপাশি ১০টি পৌরসভায় ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে বলে জানান ইসি সচিব।
dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.