সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচবিবি থানা এলাকা থেকে ০৩ কেজি শুকনা গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ ২৭-০৯-২০২১ ইং তারিখে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের চেঁচড়া ব্রীজের দক্ষিণ পাশে বাঁশ ঝাড়ের ভিতরে একজন নিজ হেফাজতে রেখে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। এই মর্মে খবর পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কৌশলে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তাকে আটক করে এবং তাৎক্ষনিক উক্ত ব্যক্তিকে তল্লাশী করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা উদ্ধার পূর্বক মোঃ আসমান আলী (৫৫), পিতা- মৃত তফিল উদ্দিন, গ্রাম- চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে। তথ্যটি জয়পুরহাট জেলা পুলিশ মারফত নিশ্চিত করা হয়েছে।
dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.