সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
অদ্য ১৩ই অক্টোবর ২০২১ বুধবার জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে দিনব্যাপী “ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি” শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জাকিয়া খানম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট মহোদয় উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাট। এছাড়াও অনুষ্ঠানে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ইনস্ট্রাক্টর জনাব নজরুল ইসলাম, ইলেক্ট্রিক ইন্সট্রাক্টর জনাব মুক্তার হোসেন, ইলেক্ট্রনিক ইনস্ট্রাক্টর জনাব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ট্রেড ইনস্ট্রাক্টরগণ এবং জয়পুরহাটের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.